নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬
Published : ১২:৪৭, ২৯ আগস্ট ২০২৬
নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনও কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার সকাল ৬টা পর্যন্ত চিতওয়ানে ২৩৩টি, পূর্ব নওয়ালপরাসিতে ১৫৮টি, গোর্খায় ৪৮টি, পশ্চিম নওয়ালপরাসিতে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। কাঠমান্ডু পোস্ট পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষকে উদ্ধারে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
বন্যার আবর্জনা পরিষ্কার, ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক পুনরুদ্ধার এবং ত্রাণ পৌঁছে দিতে যোগাযোগব্যবস্থা সচল করার কাজও চলছে।
বুধবার সকালে নেপাল-চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, টানেলে আটকে পড়াদের উদ্ধার, ধ্বংস হওয়া সেতুর এলাকায় যোগাযোগ পুনঃস্থাপন, মরদেহ শনাক্তকরণ, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের ক্ষেত্রে বিদেশি সহায়তা প্রয়োজন।

































