রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভ্লাদিমির পুতিন। কোলাজ : বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৪, ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঢাকার রুশ দূতাবাসের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁর সুস্বাস্থ্য, মঙ্গল এবং ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা প্রত্যাশা করেন।

বার্তাটিকে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement