বার্সেলোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্সেলোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শরীফুজ্জামান, স্পেন থেকে:

Published : ১১:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বার্সেলোনার একটি অভিজাত রেস্টুরেন্টে কাতালোনিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান ও প্রচার সম্পাদক (প্রস্তাবিত) ফরহাদ মীর রাজনের যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। তাঁদের মধ্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

এ ছাড়া বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সহ-সভাপতি তুতিউর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান, নেছার উদ্দিন, রেজাউল করিম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক আবু শাহেন তালুকদার, ইঞ্জিনিয়ার নূরে আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কয়েস চৌধুরী, সদস্য সচিব নুরুল আমীন নুরু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম সুমন, বার্সেলোনা যুবদলের সাবেক সভাপতি ফয়সল মোল্লা, বাদালোনা বিএনপির আহ্বায়ক সুমন দেওয়ান ও সদস্য সচিব শিপন আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সম্পর্ক তুলে ধরেন। তারা প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।

দলের অভ্যন্তরীণ মতবিরোধ দূর করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

 
শেয়ার করুনঃ
Advertisement