পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃত্যু, শেষ সংগ্রাম

পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃত্যু, শেষ সংগ্রাম ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৪, ২৮ মার্চ ২০২৬

২০১৩ সালে ভয়াবহ রানা প্লাজার ট্র্যাজেডিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাসিমা বেগম রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মৃত্যুর শিকার হয়েছেন। তার এই মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পার্বতীপুর উপজেলার মধ্য আটরাই গ্রামের বাসিন্দা নাসিমা বেগম, যিনি জীবিকার তাগিদে ঢাকার সাভারে তার ভাগনি আজমিরা খাতুনের বাড়িতে গিয়ে কাজের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। ঈদ উপলক্ষে তিনি ফরিদপুরে তার শ্বশুরবাড়িতে যান। ঈদ শেষে, ২৪ ফেব্রুয়ারি, নাসিমা ও তার পরিবার ঢাকার উদ্দেশে বাসযোগে রওনা দেন, কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে নাসিমা, তার ভাগনি, ভাগনির স্বামী এবং শিশু আব্দুর রহমান ডুবে যান।

এ ঘটনায় নাসিমা সহ বাকি তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয় প্রায় ছয় ঘণ্টা পর। পরে, লাশ নিয়ে ফেরার পথে কুষ্টিয়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে, তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী জানান, রানা প্লাজা দুর্ঘটনার সময় তিনি সেই ভবনের ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকা পড়েছিলেন এবং অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন। তবে জীবিকার তাগিদে ঢাকায় ফিরে গিয়েছিলেন, যা তার জন্য কাল হয়ে দাঁড়াল।

পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার জুমার পর পারিবারিক কবরে তাদের দাফন করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement