হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৭, ১৭ আগস্ট ২০২৬

সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই বদলি প্রক্রিয়া শুরু হবে। এরপর নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ-সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে এবং প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement