১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জে ছাত্রলীগের শোক র্যালি ও বিক্ষোভ মিছিল
Published : ১৫:২২, ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার রসুলপুর পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
তিনি বলেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছে পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






























