ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫২, ৮ অক্টোবর ২০২৬

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার অংশ নেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা, সড়কে নিরাপত্তা জোরদার এবং গণপরিবহনে চলমান বিশৃঙ্খলা কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হচ্ছে।

রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা চলছে।

শেয়ার করুনঃ
Advertisement