জেসিআই বাংলাদেশের TOYP 2026 সম্মাননা পেলেন ১০ তরুণ
Published : ১২:০৯, ২০ অক্টোবর ২০২৬
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্বের গুণাবলি, পেশাগত সাফল্য ও সামাজিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১০ তরুণ-তরুণীকে সম্মাননা দিয়েছে জেসিআই বাংলাদেশ। গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (TOYP) অব বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠানে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের উপস্থাপনায় এবং রিদমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছর ১০টি বিভাগে TOYP সম্মাননা পেয়েছেন—মানবিক নেতৃত্বে ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, এমপি; নৈতিক নেতৃত্বে মোহাম্মদ মহাসিন; সংস্কৃতিতে সামানজার সাঈদ; ব্যবসায়িক সাফল্যে আমিদ সাকিফ খান; একাডেমিক নেতৃত্বে লিসা সাহা; উদ্যোক্তা সাফল্যে কাজী আশিকুর রাসুল; স্বেচ্ছাসেবামূলক নেতৃত্বে মোহাম্মদ জহিরুল ইসলাম; ক্রীড়াক্ষেত্রে আফেইদা খন্দকার; অর্থনৈতিক উন্নয়নে মো. রাসেল বিন আহাদ এবং ব্যক্তিগত সাফল্যে আফসান আরা বিন্দু।
অনুষ্ঠানের সিলভার স্পনসর ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং রেড কার্পেট।
সিঙ্গুলারিটি লিমিটেড ছিল অনুষ্ঠানের ক্রিয়েটিভ পার্টনার, ক্রিমসন কাপ কফি পার্টনার, ক্রাফটিমান গিফট পার্টনার, জেফির ও ল্যামবার্ট রিফ্রেশমেন্ট পার্টনার এবং হারমিজন ফ্যাশন পার্টনার হিসেবে যুক্ত ছিল।
জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের একটি অংশ। নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা ও সক্রিয় নাগরিকত্বের মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলাই এই বৈশ্বিক নেটওয়ার্কের অন্যতম লক্ষ্য।































