বিল ক্লিনটনকে বাংলাদেশের বৈপ্লবিক গ্রাফিতি উপহার দিলেন প্রধান উপদেষ্টা
Published : ১৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশে সংগঠিত বিপ্লবের গ্রাফিতি-চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে উপহার দিয়েছেন।
বিভিন্ন ধরণের বৈপ্লবিক গ্রাফিতি সংবলিত এ আর্টবুকে রয়েছে ছাত্র-জনতার বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি। এ আর্টবুকের নাম রাখা হয়েছে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ড. ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বিল ক্লিনটনের হাতে এ গ্রাফিতি তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ড. ইউনূস।
প্রসঙ্গত, এই বই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিডি/এন
































