মায়ের কোলে ফেরা হলো না ৪ শিশুর

মায়ের কোলে ফেরা হলো না ৪ শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি:

Published : ১২:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪

কুষ্টিয়ার খোকসায় মাক্রোবাসের ধাক্কায় ৪ স্কুলছাত্রীর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে ওই শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল।

হঠাৎ ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যায়। আহত আরও ২ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement