গোপালগঞ্জে আরইবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গোপালগঞ্জে আরইবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ১৮:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য/দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিশ একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করাসহ সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে মানববন্ধন করেছেন আরইবি গোপালগঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার দুপুরে শহরের কারারগাতি আরইবি অফিসের সামনে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সব কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। এ সময় সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান, ডিজিএম আবু আনাস মো. নাসের, এজিএম পলাশ মালাকার সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement