গুলশান থেকে সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার 

গুলশান থেকে সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:২৩, ১ অক্টোবর ২০২৪

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভার থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে আজ সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জ্যাকব। ওই বছরেই তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।

একই বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি নবম জাতীয় সংসদেরও সদস্য ছিলেন।

তখন তিনি পানিসম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement