খাদ্য ব্যয় সাশ্রয়ের ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’-এর কপিরাইট পেলেন মো. শাখাওয়াত হোসেন

খাদ্য ব্যয় সাশ্রয়ের ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’-এর কপিরাইট পেলেন মো. শাখাওয়াত হোসেন মো. সাখাওয়াত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য ব্যয় ব্যবস্থাপনা ও সাশ্রয়ের জন্য উদ্ভাবিত ‘Shakawath’s Six Control Points for Food Cost Optimization’ কাঠামোর কপিরাইট নিবন্ধন পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. শাখাওয়াত হোসেন।
The Westin Dhaka, Sheraton Dhaka এবং HANSA – A Premium Residence-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির এই কর্মকর্তার মেধাস্বত্বভিত্তিক কাজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কপিরাইট অফিসে নিবন্ধিত হয়েছে।

২৫ বছরেরও বেশি সময়ের আতিথেয়তা পরিচালনার অভিজ্ঞতা থেকে মো. শাখাওয়াত হোসেনের উদ্ভাবন ও উন্নয়ন করা এই কাঠামো খাদ্য খরচ ব্যবস্থাপনায় একটি বাস্তবভিত্তিক ও পরিমাপযোগ্য পদ্ধতি উপস্থাপন করে। এতে খাদ্য ব্যয় নিয়ন্ত্রণের ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে—Purchase Control, Inventory Control, Right Transfer, Portion Control, Appropriate Cooking এবং Wastage Control।

কাঠামোটির আওতায় Purchasing, Receiving, Stores, Cost Control, Finance, Culinary এবং Food and Beverage Service—এই বিভাগগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে আনা হয়েছে।

তিন হোটেলে বাস্তবায়ন
২০২৩ সাল থেকে The Westin Dhaka, Sheraton Dhaka এবং HANSA – A Premium Residence-এ ‘Six Control Points’ কাঠামোটি বাস্তবায়িত হয়ে আসছে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর প্রয়োগের ফলে খাদ্য ব্যয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তিনটি হোটেলে সম্মিলিতভাবে প্রায় ২ কোটি টাকা খাদ্য ব্যয় সাশ্রয়ে এটি অবদান রেখেছে।

হোটেলগুলোর নেতৃত্ব, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট টিমের সদস্যরা কাঠামোটি বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর ফলে খাদ্য খরচ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের ক্ষেত্রে পরিমাপযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

একাডেমিক কারিকুলামেও অন্তর্ভুক্ত
শুধু ব্যবসায়িক প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ‘Six Control Points’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের Tourism & Hospitality Management বিভাগের একাডেমিক কারিকুলামেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভবিষ্যৎ আতিথেয়তা পেশাজীবীদের ব্যবহারিক খাদ্য ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া এবং টেকসই ব্যবস্থাপনায় সহায়তার লক্ষ্যে অন্যান্য একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ প্ল্যাটফর্মেও কাঠামোটি চালুর পরিকল্পনা এগিয়ে চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টেকসই ব্যবস্থাপনায় গুরুত্ব
‘Six Control Points’ কাঠামোটি খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি টেকসই ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেয়। এর মাধ্যমে হোটেলগুলোকে প্রকৃত চাহিদা অনুযায়ী ক্রয়, সঠিক মজুত ব্যবস্থাপনা, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, উপযুক্ত রান্না পদ্ধতি অনুসরণ এবং খাদ্য অপচয় কমাতে সহায়তা করা হয়।

আয়োজকদের মতে, খাদ্যের মান, সেবার মানদণ্ড ও অতিথি সন্তুষ্টি বজায় রাখার পাশাপাশি কাঠামোটি দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়েও ভূমিকা রাখতে পারে।

‘দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ চলছে’
কপিরাইট স্বীকৃতি প্রসঙ্গে মো. শাখাওয়াত হোসেন বলেন, “এই কপিরাইট স্বীকৃতি Six Control Points উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এখন বাংলাদেশের আতিথেয়তা খাতের সব ক্ষেত্রে এটিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। পাশাপাশি, আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলোর সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ করার জন্যও কাজ করছি, যাতে ভবিষ্যতে বিশ্বব্যাপী এর বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়।”

কপিরাইট নিবন্ধনের মাধ্যমে ‘Six Control Points for Food Cost Optimization’ কাঠামোটির উদ্ভাবনকে মো. শাখাওয়াত হোসেনের মৌলিক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ স্বীকৃতি আতিথেয়তা ও শিক্ষা খাতে কাঠামোটির আরও বিস্তৃত ব্যবহারের জন্য একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে।

 
শেয়ার করুনঃ
Advertisement