এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর
Published : ১১:০৪, ২০ অক্টোবর ২০২৬
দেশের ইলেকট্রনিক্স শিল্পের পরিচিত মুখ, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম শাহরিয়ার কবীর ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।
রাজধানীতে এ.ডি মাল্টিমিডিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন গোলাম শাহরিয়ার কবীর দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ, যমুনা ইলেকট্রনিক্স, বেঙ্গল গ্রুপ, মিনিস্টার-মাইওয়ান এবং বেস্ট ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
বর্তমানে তিনি নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত পারফেক্ট ইলেকট্রনিক্সের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটি মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য, আধুনিক প্রযুক্তি, গ্রাহকসেবা এবং যৌক্তিক মূল্যের সমন্বয়ে দেশের ভোক্তাদের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে।
স্মার্ট এলইডি টেলিভিশন, ফ্যান, হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজসহ বিভিন্ন পণ্য নিয়ে পারফেক্ট ইলেকট্রনিক্স দেশের বাজারে কার্যক্রম পরিচালনা করছে। দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার বিষয়েও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।
এই সম্মাননা প্রসঙ্গে গোলাম শাহরিয়ার কবীর বলেন, “যেকোনো স্বীকৃতিই নতুন দায়িত্ববোধ তৈরি করে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফেক্ট ইলেকট্রনিক্সকে একটি নির্ভরযোগ্য বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। পণ্যের মান, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক নৈতিকতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।”
তিনি সম্মাননা প্রদানের জন্য আয়োজক প্রতিষ্ঠান এ.ডি মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



































