তারেক রহমানের ভারত সফর না যাওয়ার ঘোষণার পরই আদানির বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়, উঠছে প্রশ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণা এবং এর পরদিন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে—ঘটনাগুলো নিছক কারিগরি ও জ্বালানি সংকটের ধারাবাহিকতা, নাকি এর সঙ্গে ঢাকা-দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কোনো সম্পর্ক রয়েছে?