‘হাসিনা কার্ড খেলবেন, আবার ভালো সম্পর্কও চাইবেন—তা হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত যদি শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন না করে, তাহলে তাঁকে কেন বারবার বৈঠক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাব দিতে হবে।