বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাডজোইক’-এর যাত্রা শুরু

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাডজোইক’-এর যাত্রা শুরু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড-বাইং প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ (AdZoic)। সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একীভূত করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’ (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিএসেলস’ (DSales)-এর অধীনে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম দুটি যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে।

অনুষ্ঠানে অ্যাডজোইকের সিইও জয়ন্ত চ্যাটার্জী জানান, প্রথাগত অনুমাননির্ভর বিজ্ঞাপনের ফলে ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় অপচয় হয়, যা দূর করতেই অ্যাডজোইকের আগমন। প্রতিষ্ঠানটির সিটিও টিপু আরবিদ জানান, থার্ড-পার্টি কুকি ছাড়াই ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে সর্বনিম্ন খরচে সঠিক বিজ্ঞাপন নিশ্চিত করতে সক্ষম এই ডিমান্ড-সাইড প্ল্যাটফর্মটি (DSP)। অনুষ্ঠানে কাউন্টডাউনের মাধ্যমে অ্যাডজোইকের উদ্বোধন করেন সিইও জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং সিটিও টিপু আরবিদ।

শেয়ার করুনঃ
Advertisement