রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত তাসনোভা মাহবুব সালাম তাসনোভা মাহবুব সালাম , ব্যবস্থাপনা পরিচালক  টেরানোভা  ডেভেলপমেন্টস লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একুশে টেলিভিশন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:২৪, ২১ এপ্রিল ২০২৬

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ঢাকা অঞ্চলে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হন তাসনোভা মাহবুব সালাম। রিহ্যাব নির্বাচনে ঢাকা অঞ্চলের ২০টি পরিচালকের পদের মধ্যে ১১টিতে জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগর গঠনই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ভোটারের মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের ৬১ জন ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৮৫ শতাংশ।
দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী অংশ নেওয়ায় নির্বাচনটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এ নির্বাচনে সভাপতি, ছয়জন সহ-সভাপতি এবং ১৯ জন পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নেয়। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

তাসনোভা মাহবুব সালাম , ব্যবস্থাপনা পরিচালক  টেরানোভা  ডেভেলপমেন্টস লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একুশে টেলিভিশন

শেয়ার করুনঃ
Advertisement