দিনদিন ভোগান্তি, মিলছে না গ্যাসের দেখা
Published : ১১:০৯, ১৫ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। দীর্ঘ সময় ধরে গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে রান্নার কাজে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত অনেক সময় গ্যাসের চাপ একেবারেই থাকে না বা খুবই কম থাকে। ফলে নির্ধারিত সময়ে রান্না করা সম্ভব হচ্ছে না। পরিবারের প্রয়োজনীয় খাবার প্রস্তুত করতে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
গ্যাসের বিল নিয়মিত পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন, এতে বাড়ছে পারিবারিক ব্যয়।
নারায়ণগঞ্জের বাসিন্দাদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান করা হোক। একই সঙ্গে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।































