আশুলিয়ায় বেশির ভাগ শিল্পকারখানা খোলা

আশুলিয়ায় বেশির ভাগ শিল্পকারখানা খোলা

সাভার প্রতিনিধি

Published : ১৫:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেশির ভাগ শিল্পকারখানা খোলা রয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে ১৬টি কারখানার উৎপাদন।এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৩টি, বাকী তিনটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এরপরই বিভিন্ন কারণে তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সূত্র মতে, এই শিল্পাঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। সকল কারখানা চালু।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement