দিঘলিয়ায় গুলিতে জনযুদ্ধের নেতা নাসিমুল গনি নিহত

দিঘলিয়ায় গুলিতে জনযুদ্ধের নেতা নাসিমুল গনি নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৫, ৪ অক্টোবর ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর নেতা মো. নাসিমুল গনি নিহত হয়েছেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিক অনুসন্ধানে নাসিমুল গনির বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট আটটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা জানান, গুলির ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং কী কারণে নাসিমুল গনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement