যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ ডিএমপি লোগো

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ২২ আগস্ট ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. নাঈম সিকদার (২৫), মো. রোহান (২২), মো. আরিফ (২৫), মো. সোহেল, মো. সাব্বির রহমান, মো. কামরুল, মো. সোহান (২০), মো. রনি, মো. সজিব (২৩), মো. হোসেন শেখ (২২), শান্ত, মো. আকাশ (২৮), মো. আকরাম হোসেন, রিফাত, মো. ইমরান (২৬), মো. হৃদয় হোসেন (২৬), মো. জনি (২৫), মো. রেদোয়ান আহম্মেদ (২০) ও সাইফ (৩০)।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement