স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৪,৪৩২ টাকা

স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৪,৪৩২ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৩, ১১ জুন ২০২৬

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবী স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন এ মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে নির্ধারিত দামের সঙ্গে ক্রেতাদের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করা হবে। এছাড়া অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী পৃথক মজুরি যুক্ত হবে।

স্বর্ণের আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম পুনর্নির্ধারণ করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement