প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে, শুল্ক বৃদ্ধির তালিকায় একাধিক ভোগ্যপণ্য

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে, শুল্ক বৃদ্ধির তালিকায় একাধিক ভোগ্যপণ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৯, ১১ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও কাঁচামালের ওপর শুল্ক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে একাধিক আমদানিনির্ভর ও স্থানীয়ভাবে ব্যবহৃত পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব উত্থাপন করেন। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই শুল্ক সংক্রান্ত পরিবর্তন কার্যকর হওয়ার বিধান রয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বিভিন্ন খাতে শুল্ক বৃদ্ধির ফলে নিম্নোক্ত পণ্যের দাম বাড়তে পারে:

কাজুবাদাম
অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১–৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানিনির্ভর বাজারে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

পাঙাশ ফিলেট
আমদানিকৃত পাঙাশ মাছের ফিলেটে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

সিগারেট
সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বৃদ্ধি করা হয়েছে, ফলে বাজারে দাম বাড়বে।

গাড়ি (১২০০–১৬০০ সিসি)
মধ্যম সারির পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির মোট করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

ওয়াশিং মেশিন
সব ধরনের হাউজহোল্ড ওয়াশিং মেশিন আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব।

জিপসাম বোর্ড ও শিট
আমদানিতে ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব।

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো
নিকোটিন পাউচে ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোতে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব।

ট্রান্সফরমার ও বৈদ্যুতিক শিল্পপণ্য
১ কেভিএ পর্যন্ত ট্রান্সফরমারে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব।

কপার টিউব ও কপারের তার
কপার টিউবে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং কপারের তারে ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব।

কোল্ড-রোল্ড কয়েল ও শিট
অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব।

প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের কাঁচামাল
পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব।

গ্রিজপ্রুফ ও গ্লাসিন পেপার
উভয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব।

মেইজ স্টার্চ
ভুট্টা থেকে তৈরি এই শিল্পকাঁচামালে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব।

পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার
নতুন করে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব।

বিদেশি সাইকেলের যন্ত্রাংশ
ফ্রি হুইলে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব।

অর্থনীতিতে প্রভাব

বিশ্লেষকদের মতে, এসব শুল্ক বৃদ্ধির ফলে একদিকে দেশীয় শিল্প সুরক্ষিত হওয়ার সুযোগ থাকলেও অন্যদিকে ভোক্তা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় ও শিল্পপণ্যের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement