বৈষম্য কমিয়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নে সরকারের অঙ্গীকার: অর্থমন্ত্রী

বৈষম্য কমিয়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নে সরকারের অঙ্গীকার: অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন।

Published : ২০:২২, ১২ জুন ২০২৬

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ  বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য দূর করে সমতাভিত্তিক ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, অঞ্চলভিত্তিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে যে অঞ্চল যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়নের জন্য উপযোগী, সেখানে সেই খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম কৌশলগত লক্ষ্য। এ লক্ষ্যে Chattogram-কে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট অবকাঠামোর আধুনিকায়ন এবং সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা হবে।

অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি উৎপাদনে সমৃদ্ধ উত্তরাঞ্চলের জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে কৃষি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অঞ্চলভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জাতীয় অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শেয়ার করুনঃ
Advertisement