বৃষ্টির দিনে রাঁধলেন পরীমণি, ভাসছেন প্রশংসায়

বৃষ্টির দিনে রাঁধলেন পরীমণি, ভাসছেন প্রশংসায়

বিনোদন ডেস্ক:

Published : ১৫:৫৪, ৫ অক্টোবর ২০২৪

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন। প্রায়ই ছেলে-মেয়ে কিংবা নিজের ছবি-ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন। 

টানা কয়েক দিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও বা দোলনচাঁপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। কখনও আবার বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন তিনি।

এবার বৃষ্টির দিনে মজাদার হাঁসের মাংস রাঁধলেন পরীমণি। সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করতেই হুমড়ি খেয়ে পড়েন তারাও। পরীমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।

শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’

রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায় চিত্রনায়িকার কমেন্টস বক্সে।

একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’। আরেক ভক্ত লেখেন, ‘বাহ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’

গত মাসে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী’।

উল্লেখ্য, দাম্পত্য জীবনের টানাপোড়েনে গেল বছর ভেঙে যায় রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর। 

যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা। পাশাপাশি কাজও করছেন তিনি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement