আমার বিশ্বাস, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে: রাহুল গান্ধী

আমার বিশ্বাস, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৩:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

আমার বিশ্বাস, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এসময় তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক রয়েছে। আমার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।’

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাহুল গান্ধী। তার এই বক্তব্য কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’

রাহুল গান্ধী বলেন, ‘আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।’

কংগ্রেসের এই নেতা বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।’

প্রসঙ্গত, ৪ দিনের এক অনানুষ্ঠানিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যান রাহুল গান্ধী। গত মঙ্গলবার ছিল তার সফরের শেষ দিন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement