২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৯, ১৭ আগস্ট ২০২৬

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা নির্ধারিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র পাঠাতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর ২৬২ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর বিভিন্ন মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement