সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৬, ২০ আগস্ট ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেন।

আদালতের আদেশের আওতায় থাকা সম্পদের মধ্যে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাব, যেখানে মোট প্রায় ৩৭ হাজার টাকা রয়েছে, সেগুলোও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে এসব সম্পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়।

এর আগে ইসলামী ব্যাংকের লুটপাট সংক্রান্ত একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

শেয়ার করুনঃ
Advertisement