আজও ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

আজও ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৩:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আজও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দেশের ৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে একই দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement