প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরিতে বয়স ৩৫ দাবিতে অবস্থান
Published : ১৬:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন।
জাতীয় জাদুঘরের সামনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এর দুপুরে ১টার দিকে তারা যমুনা সামনে গিয়ে অবস্থান নেন।
এই মহাসমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীদের যোগ দিতে দেখা যায়। এসময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
চাকরি প্রত্যাশী একজন বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫ এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে।
বিডি/এন

































