শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে নাগরিক কমিটি
Published : ২০:৪১, ২ অক্টোবর ২০২৪
আগামীকাল ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় এ মামলা দায়েরের কথা রয়েছে। একই সঙ্গে কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয়ও করিয়ে দেয়া হবে।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি/ও





























