বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও ভিসা সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও ভিসা সহযোগিতা নিয়ে আলোচনা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

 বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অভিবাসন ও জনশক্তির চলাচলসংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।

 
শেয়ার করুনঃ
Advertisement