ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৪:৩৮, ৪ অক্টোবর ২০২৪

অতিরিক্ত যানবাহনের চাপ, মুসলধারে বৃষ্টি ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন নান্নু খান, মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভারী বর্ষণ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি। 

এছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এতে এ যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement