রাজধানীর ১২ থানায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার
Published : ১৭:৫৬, ২৩ জুন ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ জুন) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের তথ্য অনুযায়ী, রমনা থানা এলাকা থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন, ধানমন্ডি থেকে ২ জন, হাজারীবাগ থেকে ২ জন, বংশাল থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, পল্টন থেকে ১ জন, তেজগাঁও থেকে ২ জন, শিল্পাঞ্চল থেকে ১ জন, মিরপুর থেকে ৩ জন, পল্লবী থেকে ১ জন এবং কাফরুল থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর ১২টি থানা এলাকায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১৮ সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

































