লংমার্চ কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়: জামায়াত আমির
Published : ১৭:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চ কর্মসূচি কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং এটি জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়ের জন্যই পালন করা হবে বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারের যেকোনো ভালো কাজে সহযোগিতা করতে বিরোধী দল সবসময় প্রস্তুত রয়েছে। তবে সরকারের কোনো সিদ্ধান্ত যদি জনবিরোধী হয়, তবে তা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি দেশের কৃতি হাফেজদের যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়ার জোরালো দাবি জানান এবং সমাজে নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রসারের ওপর বিশেষ জোর দেন।

































