মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগের সুযোগ নেই: ডা. শফিকুর রহমান

মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগের সুযোগ নেই: ডা. শফিকুর রহমান শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রদের পাঠদান চলছে এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

অনলাইন সংস্করণ

Published : ১৫:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করার সুযোগ নেই। তাঁর দাবি, ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের ঠোঁটে সিগারেটও দেখা যায় না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা বা গাঁজার মতো মাদক গ্রহণ করে—এমন কথা কেউ বলতে পারবে না।” তিনি আরও বলেন, খুবই ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসা শিক্ষার্থীর ঠোঁটে সিগারেট দেখা যায় না।

দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সরকারের সমালোচনাও করেন। তাঁর ভাষ্য, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে।

জামায়াত আমির বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথেও সমানভাবে সক্রিয় ও সোচ্চার থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement