মধ্যরাতে পোস্ট দিয়ে ডিলিট করলেন আসিফ মাহমুদ

মধ্যরাতে পোস্ট দিয়ে ডিলিট করলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১১:১২, ৯ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যজনক একটি পোস্ট দিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ‘জবাব দিতেও রুচিতে বাধে’ এমন মন্তব্য করেন তিনি। তবে পোস্টটি প্রকাশের প্রায় ২০ মিনিট পরই তা মুছে দেন আসিফ মাহমুদ।

পোস্টটি কেন এবং কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এনসিপির এই নেতা। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা গেছে আসিফ মাহমুদকে। তবে এবারের সংক্ষিপ্ত পোস্টের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

শেয়ার করুনঃ
Advertisement