এমবাপের জোড়া গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ
Published : ১১:৪৪, ১৯ অক্টোবর ২০২৬
ঘরের মাঠে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। এ ছাড়া একটি করে গোল করেছেন আরদা গুলের ও ইয়ান দিওমান্দে। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মানু বুয়েনো।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩০ মিনিটে আরদা গুলেরের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। তাঁর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে মাদ্রিদ। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০।
ম্যাচের ৮০ মিনিটে মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। তবে তাদের সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৮২ মিনিটে ইয়ান দিওমান্দের গোলে চতুর্থবারের মতো সেভিয়ার জালে বল পাঠায় রিয়াল মাদ্রিদ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এমবাপের জোড়া গোলের পাশাপাশি দলের আক্রমণাত্মক পারফরম্যান্সে জয়টি সহজ করে নেয় রিয়াল মাদ্রিদ।


































