ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৯, ৬ আগস্ট ২০২৬

 ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভুল্লী থানার জোদ্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিব। তিনি ভুল্লী থানার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে এবং শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে হাবিব বন্ধুদের সঙ্গে জোদ্দারপাড়া এলাকায় ভুল্লী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ সময়ের চেষ্টার পর হাবিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ
Advertisement