সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিং ভেঙে ঝুলছে ড্রাম ট্রাক
Published : ১১:৪৯, ৯ আগস্ট ২০২৬
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে একটি খালি ড্রাম ট্রাক ঝুলে পড়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ফেলে। এতে ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ঝুলে যায় এবং বাকি অংশ স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে থাকে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মোতালেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।
































