রাজধানীতে ফার্নিচারের গোডাউনে আগুন

রাজধানীতে ফার্নিচারের গোডাউনে আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement