অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অধ্যক্ষ আনন্দ মোহনের বিরুদ্ধে

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অধ্যক্ষ আনন্দ মোহনের বিরুদ্ধে

খন্দকার আশরাফুল ইসলাম

Published : ১৯:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষক বজলুর রহমান বলেন, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ও তার স্ত্রী রওশন আরা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাদের হাত ধরেই জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের পদ বাগিয়ে নেন অধ্যক্ষ আনন্দ মোহন দে । এরপর থেকেই তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয়ে পরিণতকরেন।

তিনি আরও বলেন, অধ্যক্ষ আনন্দ মোহন দে চলতি বছরের শিক্ষক-কর্মচারীদের বেতন বোনাস সহ মোট ১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৩৫৯ টাকা উত্তোলন দেখিয়ে ৪৩ লাখ ৪৬ হাজার ২২২ টাকা খরচ করেন। অবশিষ্ট এক কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ১৩৭ টাকা অসামঞ্জস্য ব্যয় দেখান।

তিনি পলাতক হওয়ার আগে বেতন ভাতার নামে ৮ লাখ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট থেকে আত্মসাৎ করেন। সংবাদ সম্মেলনে এ রকম ১৭টি অভিযোগে কয়েক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ আনা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এদিন সংবাদ সম্মেলনের আগে টাঙ্গাইল বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement