ছেলের জন্মদিনে পরীমনি বললেন, ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

ছেলের জন্মদিনে পরীমনি বললেন, ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৩:৪৫, ১০ আগস্ট ২০২৬

আজ ১০ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চতুর্থ জন্মদিন। ছেলের বিশেষ দিনটিতে নিজের আবেগ ও ভালোবাসার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

দিনটির প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরীমনি। মায়ের শুভেচ্ছার জবাবে ছেলে পূণ্যও বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’

ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি। ভালোবাসা ও আবেগ মেশানো এক পোস্টে তিনি জানান, ছেলের জন্মের মধ্য দিয়ে তার জীবনে একটি নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা হয়েছিল। ছেলের জন্মদিনটি তার নিজের জন্যও বিশেষ—কারণ এই দিনেই তিনি ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নিয়েছেন।

ছেলের জন্মদিনের দিন নিজের মা হওয়ার দিনটিকেও স্মরণ করে পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

মা-ছেলের এই ভালোবাসার মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম পরীমনি। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করেন দেড় কোটিরও বেশি মানুষ।

     

শেয়ার করুনঃ
Advertisement