মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

Published : ১৬:২৫, ১৭ এপ্রিল ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে Iran। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  ইসমাইল বাকেই এই নীতিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ এবং মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ  দেওয়া এক পোস্টে বাকেই বলেন, নিরীহ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে কষ্ট ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে আত্মতুষ্টির সঙ্গে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, নির্দোষ মানুষের ওপর পরিকল্পিতভাবে যন্ত্রণা চাপিয়ে দেওয়ার নীতিকে যেভাবে আত্মধার্মিক ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং এর মাধ্যমে এসব নীতির পেছনে থাকা অমানবিক মানসিকতা প্রকাশ পাচ্ছে।

বাকেই দাবি করেন, এসব পদক্ষেপ মূলত অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির শামিল। তার মতে, এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে এবং সামগ্রিক প্রভাবে তা গণহত্যার সমতুল্য হতে পারে।

তার পোস্টে একটি প্রতিবেদনের শিরোনামের ছবিও সংযুক্ত করা হয়, যেখানে অ্যাসোসিয়েটেড প্রেস জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অর্থমন্ত্রী  স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, নতুন অর্থনৈতিক পদক্ষেপগুলো ইরানের বিরুদ্ধে ‘বোমা হামলার আর্থিক সমতুল্য’ হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement