উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ যাত্রীসহ নৌযান উল্টে নিহত ৮

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ যাত্রীসহ নৌযান উল্টে নিহত ৮ উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে ২৬৭ জন যাত্রী নিয়ে নৌযান উল্টে গেছে। ছবি: গার্ডিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:১০, ৩১ আগস্ট ২০২৬

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি নৌযান উল্টে অন্তত আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববারের এ দুর্ঘটনার খবর জানিয়েছে সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নৌযানটির ক্যাপ্টেন ও সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে।

তবে ঠিক কী কারণে নৌযানটি উল্টে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে নৌযানটিতে পরপর দুটি বড় ঢেউ আঘাত হানে। এরপরই নৌযানটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আশপাশের সমুদ্র এলাকায় উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো কয়েকজন যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তও শুরু হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement