ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১১:৪৯, ৮ আগস্ট ২০২৬
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত রয়েছেন।
এ ছাড়া অনুষ্ঠানে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, চিকিৎসকদের বিভিন্ন দাবি এবং দেশের স্বাস্থ্য খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

































