জামালপুরে অবসর ও কল্যাণ ভাতা পেলেন ৪৫৯ শিক্ষক-কর্মচারী

জামালপুরে অবসর ও কল্যাণ ভাতা পেলেন ৪৫৯ শিক্ষক-কর্মচারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২০, ১৫ আগস্ট ২০২৬

জামালপুরে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার ৪৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেয়েছেন।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে জামালপুর জেলার ৪৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ভাতা হিসেবে মোট ৭ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬১৮ টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আফসানা তাসলিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement