খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিসিবিতে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
Published : ১৬:৩০, ১৫ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিসিবি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এবং বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু উপস্থিত ছিলেন।
এ ছাড়া দোয়া ও মিলাদ মাহফিলে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মাদ্রাসার আলেমরা অংশ নেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় খালেদা জিয়ার আত্মার শান্তি এবং তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে স্থানীয় দুটি মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
































