এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের ১০-০ গোলের হার

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের ১০-০ গোলের হার ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৬:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে উত্তর কোরিয়া।

সোমবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এশিয়ান গেমসের অন্যতম স্বর্ণপদকের দাবিদার উত্তর কোরিয়া। তাদের ধারাবাহিক আক্রমণের বিপরীতে বাংলাদেশের রক্ষণ ছিল অনেকটাই অসহায়।

প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায় উত্তর কোরিয়া। ফলে বিরতির আগেই ম্যাচের ফল অনেকটা নিশ্চিত হয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি উত্তর কোরিয়ার মেয়েরা। এ সময় দলের হয়ে আরও গোল করেন জাপানে জন্ম ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ। শেষ পর্যন্ত ১০-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।

ম্যাচে মাঠের বাইরেও ছিল উত্তর কোরিয়ার সমর্থকদের সরব উপস্থিতি। লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে পুরো ম্যাচজুড়ে নিজেদের দলকে উৎসাহ দেন।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এশিয়ান গেমস। আসরে উত্তর কোরিয়া ১৪টি ক্রীড়া ইভেন্টে শতাধিক ক্রীড়াবিদ পাঠিয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement